× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পচা শামুকে পা কাঁটা নিয়ে পর্তুগাল সতর্ক

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ জুলাই ২০২৪, ০৮:৪১ এএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৪, ০৮:৪২ এএম

ছবি: সংগৃহীত

শুরুর দুই ম্যাচ জিতে দারুণ শুরু করে শেষ ষোলো নিশ্চিত করার পর শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে হেরে  কিছুটা ব্যাকফুটে পর্তুগাল। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোতে লড়াইয়ে নামার আগে তাই অনেক সতর্ক পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।

ফ্রাঙ্কফুর্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে এই স্প্যানিশ কোচ বলেন, 'দিনটি অন্যরকম। এটা জীবন মরণ ম্যাচ।'

স্লোভেনিয়াকে বেশ ভালোভাবেই চেনা আছে রবার্তো মার্টিনেজের। বেলজিয়ামের কোচ থাকাকালীন স্লোভেনিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। এই কোচ বলেন, 'আমরা ওদের ভালোভাবে জানি। ইউরোপের সব টিমই অনেক মানসম্পন্ন। তারা সবাই বিশ্বাস করে তারা জিততে পারে।'

তাদের বিপক্ষে সতর্ক থাকার ব্যাপারে এই কোচ বলেন, 'সামান্য ভুলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তারা খুব দক্ষতাসম্পন্ন এবং প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে পারে। তারা এমনভাবে খেলে যাতে আপনার নিজের সেরাটাই দিতে হবে তাদের বিপক্ষে।'

এই স্লোভেনিয়ার কাছে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছিল পর্তুগাল। এই কোচ বলেন, 'সেটি ছিল প্রীতি ম্যাচ। এটা সেই রকম না। এটা স্লোভেনিয়ার ইতিহাসের সেরা মুহূর্ত শেষ ষোলোতে খেলাটা।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.