× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩৪ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ জুন ২০২৪, ১০:০৪ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২৪, ১১:২৮ এএম

ছবি: সংগৃহীত

এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। প্রায় এক যুগ ধরে শিরোপা খরায় ভুগছে তারা। সেই খরা ঘুচানোর এবার বড় সুযোগ তাদের সামনে। অন্যদিকে আটবারের চেষ্টায় কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদের সামনে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

আজ শনিবার (২৯ জুন) মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

টস জিতে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকান বোলাররা। বিশেষ করে কেশভ মাহারাজ। বল করতে এসেই দুই উইকেট তুলে নিলেন তিনি। ফিরিয়ে দেন রোহিত শর্মা ও রিশাভ পান্তকে।

প্রথম ওভারে মার্কো ইয়ানসেনকে পরপর দুটি এবং মোট তিনটি বাউন্ডারি মারেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভার করতে আসেন কেশভ মাহারাজ। এসেই পরপর দুটি বাউন্ডারি হজম করেন রোহিত শর্মার কাছ থেকে। তৃতীয় বল ডট এবং চতুর্থ বলেই হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ দেন রোহিত শর্মা।

৫ বলে ৯ রান করে বিদায় নিলেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা রোহিত শর্মা। ব্যাট করতে নামেন রিশাভ পান্ত। একই ওভারের শেষ বলে মাহারাজের বল বুঝতেই পারেননি পান্ত। ব্যাটের উপরের অংশে লেগে বল উঠে যায়। অনায়াসেই ক্যাচটা ধরে নেন কুইন্টন ডি কক। ২৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

৩৪ রানের মাথায় কাগিসো রাবাদার বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সূর্যকুমার যাদবও। ৪ বলে ৩ রান করেন তিনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে ভারত। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.