× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ জুন ২০২৪, ০৯:২২ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২৪, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল। কে জিতবে শিরোপা? ভারত না দক্ষিণ আফ্রিকা? কোটি টাকার প্রশ্ন। এই প্রশ্নের জবাব পেতে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আজ মুখোমুখি এই দুই দেশ। এক দেশের জন্য প্রথম ফাইনাল। প্রোটিয়ারা ১৮ বারের চেষ্টায় প্রথম কোন আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে। আর তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারতীয় দল। যারা আবার ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। ফলে সবমিলিয়ে বার্বাডোজে এক টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। 

ফাইনালের এমন মহারণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম জানিয়েছেন, টস জিতলে তারাও ব্যাটিং নিতেন।

ফাইনালের একাদশে দুই দলের একাদশেই কোনো পরিবর্তন নেই। সেমিফাইনালের একাদশই খেলবে ফাইনালে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরখিয়া, তাবরাইজ শামসি।


বিষয় : বিশ্বকাপ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.