× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

২য় সেমি ফাইনালে বৃষ্টির হানা, বন্ধ খেলা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ জুন ২০২৪, ১১:৩৩ এএম । আপডেটঃ ২৭ জুন ২০২৪, ১১:৩৩ এএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। সেই হারের ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। আরও একবার বিশ্বকাপের সেমি ফাইনাল, আরও একবার মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮ টায় টস হওয়ার কথা ছিল। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়ে দফা বৃষ্টি হয়েছে। তাতে আউটফিল্ডে প্রচুর পানি জমে। ফলে নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস হয়। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নির্দিষ্ট সময়ের চেয়ে ঘণ্টা খানেক দেরিতে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

তবে খেলা বেশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৮ম ওভার শেষেই আবারও ম্যাচে হানা দেয় বৃষ্টি। তাতে আপাতত বন্ধ আছে খেলা। তার আগে ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে ভারত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.