× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক ওভারে দিলেন ৪৩ রান, বিশ্বরেকর্ড ইংলিশ পেসারের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ জুন ২০২৪, ০৮:৪১ এএম । আপডেটঃ ২৬ জুন ২০২৪, ১১:০২ এএম

ছবি: সংগৃহীত

এক ওভারের ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড অনেকেরই আছে। হার্শেল গিবস ও যুবরাজ সিংদের পরেও আরও কয়েকজন ক্রিকেটার সেই নজির গড়েছেন। আর ছয় ছক্কা হজম করা বোলারদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম স্টুয়ার্ট ব্রড।

ইংলিশ এই তারকা পেসার এখন ক্রিকেট থেকে দূরে। এবার ক্রিকেট দুনিয়ায় লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন আরেক ইংলিশ পেসার ওলি রবিনসন। ১৭ বছর পর কার্যত তিনি মুক্তি দিলেন স্টুয়ার্ট ব্রডকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে বিব্রতকর ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন তিনি। সাসেক্সের বিপক্ষে লেস্টারশায়ারের লুইস কিম্বার এক ওভারে ৪৩ রান তুলেছেন।

লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস। এই অঘটন ঘটান লুইস কিম্বার। বৈধ পঞ্চম বলে চার মারেন কিম্বার। ওভারের শেষ বলটিও নো বল করেন রবিনসন। তাতেও ছক্কা কিম্বার। আর শেষ বলে সিঙ্গল নিয়ে মোট ৪৩ রান ঝুলিতে ভরে শতরান পূর্ণ করেন কিম্বার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.