× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ জুন ২০২৪, ০৯:০৮ এএম । আপডেটঃ ২১ জুন ২০২৪, ০৯:০৯ এএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। এই টুর্নামেন্ট শেষেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্তরা।  জুলাইয়ের শেষ ও আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলবে আফগানিস্তান। 

অনানুষ্ঠানিক সূচি অনুযায়ী ২৫, ২৭, ৩০ জুলাই তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২, ৪ ও ৬ আগস্ট তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে। তবে এই সিরিজের সব ম্যাচই হবে ভারতে। ইতোমধ্যে বিসিসিআই এই সিরিজ নিয়ে আফগানিস্তানের খেলার বিষয়টি নিশ্চিত করেছে। সবকটি ম্যাচ মাঠে গড়াবে ভারতের গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে। ২০১৫ সালের ডিসেম্বরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিসিআই এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। যেখানে দিল্লির খুব কাছে নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে আফগানিস্তানের হোম ভেন্যু হিসাবে ব্যবহার করার কথা ছিল। 

৪ বছর বাদে আবার ভারতকে আফগানিস্তান হোম ভেন্যু হিসাবে ব্যবহার করতে পারছে। ২০২০ সালের মার্চের পর এবারই প্রথম আফগানিস্তান তাঁদের কোন হোম সিরিজ আয়োজন করছে ভারতে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.