× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার উড়ন্ত শুরুর পর বৃষ্টিতে বন্ধ খেলা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ জুন ২০২৪, ২২:৩৪ পিএম । আপডেটঃ ২০ জুন ২০২৪, ২২:৪৯ পিএম

সংগৃহীত

ব্যাটিং সহায়ক উইকেট পেইয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলিংয়েও শুরুটা হয়েছে হতাশার। শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ। উল্টো দুই হাতে রান বিলিয়ে চাপে আছে টাইগাররা। তবে আপাতত বৃষ্টিতে বন্ধ আছে খেলা।

এখনও পর্যন্ত ৬ ওভার ২ বলে বিনা উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬৪ রান। জয়ের জন্য ৮২ বল থেকে তাদের আরও প্রয়োজন ৭৭ রান।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা উড়ন্ত শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই শেখ মেহেদিকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকান ডেভিড ওয়ার্নার। এই অজি বোলারদের থিতু হওয়ারই সুযোগ দেননি। আরেক ওপেনার ট্রাভিস হেডও একই পথে হেটেছেন। দুই ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে অস্ট্রেলিয়া।

পাওয়ার প্লে শেষে বোলিংয়ে আসেন রিশাদ হোসেন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল হওয়ার পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটার স্থায়িত্ব ছিল দুই-তিন মিনিট। এরপর মাঠ প্রস্তুতের কাজও চলছিল। তবে মিনেট দশেক পরই আরেক দফা বৃষ্টি নামে। তাতে আবারও কভারে ঢেকে দেওয়ার হয়েছে উইকেট।

এই মুহূর্তে ডিএলএস মেথডে ম্যাচে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাদের জয়ের জন্য স্কোরবোর্ডে প্রয়োজন ছিল ৩৫ রান। অর্থ্যাৎ বৃষ্টিতে খেলা আর মাঠে না গড়ালে ডিএলএস মেথডে ৩০ রানের ব্যবধানে হারবে বাংলাদেশ।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৩ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স। তাছাড়া ২ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.