× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি চূড়ান্ত

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ জুন ২০২৪, ০৭:৪৪ এএম । আপডেটঃ ২০ জুন ২০২৪, ০৭:৪৪ এএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই ভারত সফর করবে লাল-সবুজের দল। কিন্তু ম্যাচের সূচি এতো দিন চূড়ান্ত ছিলো না। অবশেষ এই সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

যেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি পাঁচটি ভেন্যুতে খেলবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুটি হবে যথাক্রমে চেন্নাই ও কানপুরে। তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ। আর এর মধ্যে দিয়ে প্রায় পাঁচ বছর পর ভারত সফরে যাচ্ছে শান্ত-সাকিবরা। এর আগে ২০১৯-২০২০ সালে ভারতের বিপক্ষে সাদা পোশাকে খেলতে গিয়েছিলো টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ১৯ জুন। এরপত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে খেলতে নামবে শান্তরা। টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রাম শেষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর ধর্মশালায় মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচে হবে ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ দিল্লি এবং শেষ টি-টোয়েন্টি হবে হায়দরাবাদে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.