× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফের অবসরে যাচ্ছেন আমির-ইমাদ!

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ জুন ২০২৪, ০৮:৪৫ এএম । আপডেটঃ ১৯ জুন ২০২৪, ০৮:৪৫ এএম

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তবে দলে ফিরেও বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে পারেননি দুজনের কেউই। তাই আবারও অবসরে যাচ্ছেন এই দুই ক্রিকেটার এমনটাই দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যমের।

২০২৩ সালের নভেম্বরে অবসরে যান ইমাদ ওয়াসিম। তবে সর্বশেষ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতানোর পথে করেছেন দারুণ পারফরম্যান্স। আর তাতেই পিসিবির অনুরোধে অবসর ভেঙে ফেরেন জাতীয় দলে। অন্যদিকে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা বাঁহাতি পেসার আমিরও ফিরেছেন বিশ্বকাপ সামনে রেখে। বিশ্বকাপে দল ভালো কিছু করুক এমন চাওয়াতেই আমির-ইমাদকে ফেরানো হয়।

ফিরে আসার সময় ইমাদ ওয়াসিম এক বিবৃতিতে বলেছেন, 'আমরা একটা বিশেষ কারণে ফিরে আসলাম আবার। শুধু খেলাটা এখানে মূখ্য নয়। আমি এবং আমির চাই বিশ্বকাপটা জিততে। আমরা বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলেছি, ফাইনাল খেলেছি। যা নিশ্চিতভাবেই বড় অর্জন।' কিন্তু তাদের প্রত্যাশা বড় হলেও দল হিসেবে পাকিস্তান ব্যর্থ হয়েছে চলমান বিশ্বকাপে। এক ম্যাচ আগেই ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেই আবার অবসরে যাবেন আমির-ইমাদ। তবে চালিয়ে যাবেন বিশ্বজুড়ে হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.