× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুপার এইটে মাঠে নামার আগে যে সুখবর পেলেন সাকিব

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ জুন ২০২৪, ০৬:২০ এএম । আপডেটঃ ১৯ জুন ২০২৪, ০৬:৫৯ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থানটি হারিয়েছেন গেলো সপ্তাহে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে চলে গিয়েছিলেন তিনি। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের জায়গা দখল করেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। কিন্তু সাকিবের কাছ থেকে কেড়ে নেওয়া মুকুট এক সপ্তাহও ধরে রাখতে পারলেন না আফগান অলরাউন্ডার। আজ টি-টোয়েন্টি ক্রিকেটে হালনাগাদ করা অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে, শীর্ষে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অন্যদিকে বড় অবনতি হয়ে নবি চলে গেছেন ৪ নম্বরে।

হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫ নম্বর থেকে তিনি উঠে গেছেন ৩ নম্বরে। সাকিবের আগে দ্বিতীয় স্থান দখল করে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। তবে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। ৬ ধাপ উন্নতি করে তিনি আছেন ২ নম্বরে।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চার স্থানে কোনো পরিবর্তন আসেনি। এই তালিকায় সূর্যকুমার যাদব, ফিল সল্ট, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তাদের আগের ক্রমানুযায়ীই আছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.