× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেদারল্যান্ডসের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৩ জুন ২০২৪, ০৭:২২ এএম । আপডেটঃ ১৩ জুন ২০২৪, ০৭:২৩ এএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। উদ্বোধনী আসরে বাংলাদেশ খেলেছিল তো বটেই, সেবার দ্বিতীয় রাউন্ডেও ওঠেছিল টাইগাররা। কিন্তু এরপরের সাত আসরে আর এই সাফল্য ছোঁয়া হয়নি লাল-সবুজের দলের। তবে এবার টাইগারদের সামনে সুযোগ আছে দ্বিতীয়বারের মত শেষ আট নিশ্চিত করার। সে লক্ষ্য নিয়েই আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল। 

যুক্তরাষ্ট্রের খেলা শেষে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে। তাই ভেন্যু আর আবহাওয়াও বদলের সঙ্গে টাইগারদের একাদশেও আসতে পারে পরিবর্তন। ফলে আগের ম্যাচের একাদশে আস্থা রাখবে, নাকি পরিবর্তন আসবে একাদশে? তা নিয়ে আছে জল্পনা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে শেখ মেহেদীর একাদশে অন্তর্ভুক্তির আছে জোর সম্ভাবনা। একই সঙ্গে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। সবশেষ ম্যাচে সৌম্য সরকারের জায়গায় খেলানো জাকের আলি বাদ পড়তে পারেন আজ। সে জায়গায় দলে আসতে পারেন মেহেদী। সেন্ট ভিনসেন্টের স্পিন সহায়ক উইকেটই মূলত তাকে রেখেছে পছন্দের শীর্ষে।

এছাড়া আজকের একাদশ নির্বাচনে কঠিন পরীক্ষাই দিতে হবে ম্যানেজমেন্টকে। দলে থাকা তিন পেসারই আছেন ছন্দে, শেষ ম্যাচে তানজিম সাকিবও ছিলেন দারুণ উজ্জ্বল। কাকে রেখে কাকে বাদ দেবে, তা নিয়ে দ্বিধা আছে।  কাজেই পেস আক্রমণ নিয়ে মধুর এক বিড়ম্বনায় পড়তে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাই নেদারল্যান্ডস ম্যাচে বোলিং লাইনের পরিবর্তনটা কি হতে যাচ্ছে এটাই দেখা বিষয়। বাকি জায়গাগুলো অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব/ সাকিব আল হাসান

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.