চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ে আসর শুরু করে বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের স্বাদ পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। এতে করে বিশ্বকাপে সুপার এইটের সমীকরণ অনেকটা কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। তারপরও লাল-সবুজের প্রতিনিধিদের সামনে সুপার এইটে যাওয়ার সূবর্ণ সুযোগ রয়েছে।
গ্রুপ পর্বে এখানো ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচ দুটিতে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে শান্ত-রিয়াদদের। আর যদি একটি হারে ও একটিতে জয় নিয়ে মাঠ চাড়ে তখন রান রেটের মারপ্যাচে পড়তে হবে তাদের। তাই দুটি ম্যাচে প্রত্যাশিত সাফল্য পেতেই চেষ্টা করবে বাংলাদেশ।
এছাড়া পরের দুই ম্যাচের যদি একটিতে জিতে বাংলাদেশ তাহলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের দিকে। প্রার্থনা করতে হবে নেদারল্যান্ডস যেন বাকি দুই ম্যাচে একটির বেশি জয় না পায়। সেক্ষেত্রে নেট রান রেটের হিসাবও আসবে। দুই ম্যাচ খেলে দুটিতেই হার মানা শ্রীলঙ্কার সামনেও সামান্য সুযোগ আছে সুপার এইটের। বাংলাদেশ ও নেদারল্যান্ডস যদি আর একটি করে জয় পায় এবং শ্রীলঙ্কা যদি শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পায় তাহলে সাবেক চ্যাম্পিয়নরা জায়গা করে নিবে শেষ আটে।