× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃষ্টিতে পেছাল ভারত-পাকিস্তান ম্যাচের টস

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৯ জুন ২০২৪, ০৯:৩২ এএম । আপডেটঃ ০৯ জুন ২০২৪, ০৯:৪২ এএম

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের সমর্থকদের মধ্যেও কাজ করে অন্যরকম এক আবহ। ম্যাচের টিকিট বিক্রিতেও লেগে যায় ধুম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে বসে দেখতে আইসিসির কাছে টিকিট চেয়ে আবেদন করেছিল ২০ লাখ মানুষ। টি টোয়েন্টি বিশ্বকাপের এমন হাইভোল্টেজ ম্যাচে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে পিছিয়েছে এই ম্যাচের টস।  

আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে নিউইয়র্ক শহরে। তবে স্বস্তির বিষয় বৃষ্টি কমেছে। ভারত-পাকিস্তান ক্রিকেটাররা ওয়ার্ম আপও করছে। স্থানীয় সময় সকাল ১০টা ১৫মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে সুখবর দিয়েছে। তারা জানান নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০.৩০ এ ম্যাচের টস হবে এবং ১১টায় খেলা মাঠে গড়াবে।

এর আগে কাল অ্যাকুওয়েদার জানায়, আজ নিউইয়র্কের স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ রয়েছে বলে জানায় অ্যাকুওয়েদার।

ফলে এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চাপে পড়বে ম্যান ইন গ্রিনরা। কেননা চলমান আসরে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে হেরে আসরেরে বাকি ম্যাচ গুলো গুরুত্বপূর্ণ হয়েগেছে বাবরদের। কারণ পাকিস্তানের সুপার আটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে, এই ম্যাচ জিততে হবে। আর না হয় বিদায় নিতে হতে পারে গ্রুপ পর্ব থেকেই। 

কেননা বাকি দুইটি ম্যাচে জিতলেও বাবর-রিজওয়ানদের পয়েন্ট হবে পাঁচ। এদিকে ভারত আসন্ন ম্যাচগুলো জিতে যায়, তবে তারা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। আর তাই গ্রুপ থেকে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য শুধুমাত্র একটি জায়গা বাকি থাকবে। সেখানে বেশ এগিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তারা ইতিমধ্যে দুই ম্যাচের দুটি জিতে চার পয়েন্ট নিয়ে রয়েছে।

ফলে আয়ারল্যান্ড ও ভারতের মধ্যে একটি ম্যাচ জিতলে তারা যেতে পারে পরের রাউন্ডে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে সুপার আটের জন্য পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে যুক্তরাষ্ট্র।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.