× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানি বোলারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৭ জুন ২০২৪, ০৫:৪৬ এএম । আপডেটঃ ০৭ জুন ২০২৪, ০৫:৪৬ এএম

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে গতকাল বড় এক অঘটনের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে খেলতে নামার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ এতা যুক্তরাষ্ট্র কাল বিশ্বকাপের মূল মঞ্চে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এই জয় দেশটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে বাবর আজমদের হারানোর পর পাকিস্তানি পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন হুয়ান রাস্টি থেরন। আন্তর্জাতিক ক্রিকেটে থেরন খুব বড় কোনো নাম নয়। একসময় তিনি খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। প্রোটীয়াদের হয়ে ৪টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলার পর তিনি নাম লেখান যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। এরপর তিনি খেলেছেন ১৪টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি। যুক্তরাষ্ট্রের জয়ের পর তিনিই কাল পাকিস্তানি পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।

নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে থেরন লিখেছেন, ‘আইসিসি, পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আঁচড়ে ছালচামড়া তুলে ফেলাটা কি আমরা না দেখার ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে! হারিস রউফের বুড়ো আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়ানো সবাই দেখেছে।’ এদিকে থেরন বল টেম্পারিংয়ের অভিযোগ করলেও এ বিষয়ে আরকেউ অভিযোগ জানাননি। গতকাল আগে ব্যাট করে ১৫৯ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। এরপর নির্ধারিত ২০ ওভারে যুক্তরাষ্ট্রও ১৫৯ করলে টাই হয় ম্যাচটি। পরে সুপার ওভারে জয় পায় সহ-আয়োজক দেশটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.