× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিবের বাজে দিন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বড় পুঁজি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ জুন ২০২৪, ১১:৩৫ এএম । আপডেটঃ ০১ জুন ২০২৪, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

প্রস্তুতিমূলক ম্যাচ হলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই ছিল বাংলাদেশ–ভারতের। যেখানে শরিফুল ইসলাম ও শেখ মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও রোহিত শর্মার দল বড় পুঁজি পেয়েছে। মূলত সাকিব আল হাসান ও তানভীর ইসলামের খরুচে দিনে ব্যাট হাতে ঝড় তুলেছেন রিষাভ পান্ত–হার্দিক পান্ডিয়ারা। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে।

বিশ্বকাপের জন্য মাত্র পাঁচ মাসে আইসিসির বড় প্রজেক্ট নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। এরপর প্রথমবারের মতো এখানে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে বাংলাদেশ-ভারত। এদিন টস জিতে আগে ব্যাটিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও শুরুতে তাদের ব্যাটিং ছিল ধীরগতির, এতে অবদান ছিল শরিফুল-মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ের।


বিস্তারিত আসছে...

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.