× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৩ জন নিয়ে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ জুন ২০২৪, ১০:০৯ এএম । আপডেটঃ ০১ জুন ২০২৪, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল (রোববার), তার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফলে আগে বোলিং করবে নাজমুল হোসেন শান্ত’র দল। প্রস্তুতি ম্যাচটিতে বিশ্রামে রাখা হয়েছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। বাকি ১৩ জনকে ম্যাচে ঘুরে-ফিরিয়ে খেলানোর কথা রয়েছে। এদিকে, ভারতের হয়ে খেলছেন না শেষ সময়ে দলে যুক্ত হওয়া বিরাট কোহলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আগে বোলিং করা নিয়ে টসের সময় টাইগার অধিনায়ক শান্ত বলেছেন, ‘আমরা আগে বোলিং করব, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি বোলাররা নতুন বলে কেমন পারফর্ম করতে পারে সেটা জানতে চাই। এখানে খেলাটা ক্রিকেটাররা উপভোগ করছে। আমরা ১৩ জনকে খেলাব, বিশ্রামে থাকবে তাসকিন-মুস্তাফিজ।’

অন্যদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘নির্দিষ্ট কোনো কারণে আমরা ব্যাটিং নিইনি। এখানকার কন্ডিশন কিছুটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। বিরাট মাত্র গতকাল পৌঁছেছে, সে কারণে সে খেলছে না। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা কেমন করে আমরা দেখব। আমরা এখানে কিছুটা আগেই এসেছি, যাতে শরীর এর সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরা কতটা কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারি সেটা সেটাই দেখব।’

বাংলাদেশ দল : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রিষাভ পান্ত, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.