× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরও একটি বিশ্বকাপ খেলতে চান অলরাউন্ডার সাকিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ মে ২০২৪, ০১:৫৮ এএম । আপডেটঃ ৩১ মে ২০২৪, ০১:৫৯ এএম

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

কথাটা সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলতে চান বাংলাদেশ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২০০৭ সালে। তখন থেকে এ পর্যন্ত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। তাঁর সঙ্গে এই কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা হাসতে হাসতে বলেছেন এভাবে, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.