× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৮ মে ২০২৪, ০৯:১৯ এএম । আপডেটঃ ২৮ মে ২০২৪, ০৯:২৬ এএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি শুরুর আগে প্রতিযোগী দেশগুলো প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে। বাংলাদেশও আজ (মঙ্গলবার) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু একটি বলও মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচটি। বৃষ্টির বাগড়ায় ম্যাচের ভেন্যু ডালাস প্রেইরি ভিউ স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এক বিবৃতিতে ম্যাচ পরিত্যক্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত ওয়ার্মআপ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় আক্রান্ত হয়েছে পুরো এলাকাটিই। এর আগে ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা টর্নেডো বৃষ্টি হওয়ার কথা জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ‘টর্নেডো, মারাত্মক বজ্রবৃষ্টি, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। সকাল থেকেই ডালাস ও গ্র্যান্ড প্রেইরি এলাকায় বৃষ্টির কারণে বন্যা সতর্কতা চলছে। মাঠে সাময়িকভাবে বসানো জায়ান্ট স্ক্রিন, গ্রাফিক্স সরঞ্জামসহ মাঠের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.