× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ মে ২০২৪, ১০:২২ এএম । আপডেটঃ ২৩ মে ২০২৪, ১১:৪৪ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। আইসিসি সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এবারই প্রথম স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের ৫৮ রানের পরও ১৫৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর শঙ্কায় টাইগাররা।

বাংলাদেশ দল: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.