× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫৬ শটের পেনাল্টি, ২ ক্লাব রেকর্ড বইয়ে

২২ মে ২০২৪, ১০:২৩ এএম । আপডেটঃ ২২ মে ২০২৪, ১০:২৭ এএম

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে যাওয়ার লড়াই। নির্ধারিত সময়ের খেলা শেষ। দুই দল ২-২ গোলের সমতায় শেষ করেছে। ম্যাচের জয়ী নির্ধারণ করার পথ টাইব্রেকার। সেখানেই ইতিহাস গড়েছে দুই দল। জয় পেতে দুই দল নিয়েছে ৫৬টি শট। ইসরায়েলের তৃতীয় বিভাগের ফুটবলে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইএসপিএন ইন্ডিয়া।

ম্যাচটি ছিল ইসরায়েলের এসসি ডাইমোনা ও সিমসন তেল আবিবের মধ্যকার। ডায়মোনা টাইব্রেকারে ২৩-২২ গোলে জিতেছে। প্রতি দল ২৮টি করে শট নিয়েছে। ৫৬ নম্বর শটটি মিস করে সিমসন তেল আবিব হেরেছে। এর আগে ২০২২ সালে ৫৪টি টাইব্রেকার নেওয়ার ঘটনা ঘটেছিল। ইংল্যান্ডের  আর্নেস্ট আর্মসট্রং মেমোরিয়াল কাপে ওয়াশিংটন ২৫-২৪ গোলে বেডিংটনকে হারিয়েছিল। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.