× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্দান্ত হায়দরাবাদকে উড়িয়ে ফাইনালে কলকাতা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ মে ২০২৪, ১৪:৩০ পিএম

সানরাইজার্সের মাঝারি সংগ্রহে অলআউট হওয়ার নেপথ্যে ছিলেন কলকাতার পেসার মিচেল স্টার্ক

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার মিশেল স্টার্ক এই আসলে ছিলেন কিছুটা ম্লান। তবে গুরুত্বপূর্ণ সময়ে ঠিকই জ্বলে উঠলেন। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ট্রাভিস হেড ও শাহবাজ আহমেদকে শূন্য রানে ফিরিয়েছেন। নিতিশ রেড্ডিকেও সুবিধা করতে দেননি। তার এই নৈপুণ্যকে পুঁজি করে আসরের বিধ্বংসী দল সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কেটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভর করে ৮ উইকেটের জয়ে চতুর্থবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে দলটি।

মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় সানরাইজার্স। তাড়া করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার (৫১*) ও শ্রেয়াস আইয়ারের (৫৮*) ফিফটিতে ৩৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় কলকাতা। এ হারে সানরাইজার্সের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। বুধবার এলিমিনেটর ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ২৬ মে ফাইনালে মুখোমুখি হবে কলকাতার।

সানরাইজার্সের মাঝারি সংগ্রহে অলআউট হওয়ার নেপথ্যে ছিলেন কলকাতার পেসার মিচেল স্টার্ক। ইনিংসের দ্বিতীয় বলেই সানরাইজার্সের বিপজ্জনক ওপেনার ট্রাভিস হেডের স্টাম্প উপড়ে ফেলেন স্টার্ক।  মিডল অর্ডারে নীতিশ কুমার ও শাহবাজ রেড্ডির উইকেটও নেন অস্ট্রেলিয়ান এই পেসার। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে পাওয়ার প্লে-এর মধ্যে সানরাইজার্সকে চাপে ফেলেন স্টার্ক। পাওয়ার প্লে-এর ৬ ওভারেই ৪৫ রান তুলতে ৪ উইকেট হারায় সানরাইজার্স। তিনে নামা রাহুল ত্রিপাঠির ৩৫ বলে ৫৫ এবং আরও দুটি ত্রিশোর্ধ্ব ইনিংসে এগিয়েছে সানরাইজার্স। ২১ বলে ৩২ রান করেন হাইনরিখ ক্লাসেন। নয়ে নেমে অধিনায়ক প্যাট কামিন্স ২৪ বলে করেন ৩০ রান।

তাড়া করতে নেমে ৩.২ ওভারে ওপেনিং জুটিতে বিচ্ছিন্ন হওয়ার আগে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেছেন ১৪ বলে ২৩ রান। কলকাতার সংগ্রহ তখন ১ উইকেটে ৪৪। ঠিক এর তিন ওভার পরই ওপেনার সুনীল নারাইনকে (১৬ বলে ২১) হারায় কলকাতা। কামিন্স তাঁকে তুলে নেন। গুরবাজের উইকেটটি নেন টি নটরাজন। 

তৃতীয় উইকেটে শ্রেয়াস ও ভেঙ্কটেশের ৪৪ বলে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে সহজ জয় তুলে নেয় কলকাতা। ৪ ছক্কা ও ৫ চারে ২৮ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন ভেঙ্কটেশ। অন্য প্রান্তে শ্রেয়াসও ৪ ছক্কা ও ৫ চারে ২৪ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান।

সংক্ষিপ্ত স্কোর:

সানরাইজার্স হায়দরাবাদ: ১৯.৩ ওভারে ১৫৯ (রাহুল ৫৫, ক্লাসেন ৩২, কামিন্স ৩০; স্টার্ক ৩/৩৪, বরুণ ২/২৬, রাসেল ১/১৫, নারাইন ১/৪০)।

কলকাতা নাইট রাইডার্স: ১৩.৪ ওভারে ১৬৪/২ (শ্রেয়াস ৫৮*, ভেঙ্কটেশ ৫১*, গুরবাজ ২৩, নারাইন ২১; কামিন্স ১/৩৮, নটরাজন ১/২২)


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.