× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিগ টেবিলে রানার্স আপ হল বার্সেলোনা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ মে ২০২৪, ২৩:২৬ পিএম । আপডেটঃ ২০ মে ২০২৪, ০৫:৩৬ এএম

সংগৃহীত

ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে বিধ্বস্ত করে লা লিগায় দ্বিতীয়স্থান নিশ্চিত করেছে তারা।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের ক্রসে দুর্দান্ত এক ভলিতে জালে পাঠিয়েছেন লেভান্ডোভস্কি।

চলতি মৌসুমে লা লিগায় পোলিশ তারকার গোল হল ১৮টি, বার্সেলোনার হয়ে যা সর্বোচ্চ।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ফের্মিন লোপেসের বদলি নামেন পেদ্রি। ৭২ থেকে ৭৫, তিন মিনিটের মধ্যে তার দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় বার্সেলোনা। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা, ফলে ব্যবধানও আর বাড়েনি।

লিগে শীর্ষ দুইয়ে থেকে আগামী মৌসুমে স্প্যানিশ সুপার কাপে খেলাও নিশ্চিত হয়ে গেল কাতালান দলটির। ৩৭ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে বার্সেলোনার ৮২ পয়েন্ট। আরেক ম্যাচে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারানো জিরোনা ৭৮ পয়েন্ট নিয়ে তিনে আছে।

শেষ রাউন্ডে বার্সেলোনাকে আর টপকে যেতে পারবে না তারা। আগেই শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের ৯৪ পয়েন্ট, রোববার ভিয়ারিয়ালের সঙ্গে নাটকীয় লড়াইয়ে ৪-৪ ড্র করে কার্লো আনচেলত্তির দল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.