× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপে বাংলাদেশের ২টি প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৭ মে ২০২৪, ০০:২৮ এএম । আপডেটঃ ১৭ মে ২০২৪, ০০:২৮ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের এখনও দুই সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশের বিশ্বকাপ সফর শুরু হয়ে গেছে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। 

এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল আসরের প্রস্তুতি সারবে। শুক্রবার আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে ম্যাচ পেয়েছে। সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ মে টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর বিশ্বকাপের মূল আসর শুরুর একদিন আগে অর্থাৎ ১ জুন ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। যদিও ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে তাদের বিপক্ষেই প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলের কিছুটা আক্ষেপ থাকতে পারে। 

আইসিসির সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। প্রথমদিন কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি ও নামিবিয়া-উগান্ডা মুখোমুখি হবে। পরের দিন শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-নামিবিয়িা মুখোমুখি হবে। প্রস্তুতি ম্যাচে পরপর দু’দিন ম্যাচ খেলার ক্লান্তি নিয়ে নামিবিয়ার আপত্তি থাকতে পারে। যদিও অজিদের বিপক্ষে ম্যাচ পাওয়াই তাদের জন্য বড় বিষয়। ২৯ মে দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে একটি গা গরমের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন আফগানিস্তান এবং ওমান প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩০ মে নেপাল-যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড-উগান্ডা, নেদারল্যান্ডস-কানাডা, নামিবিয়া- পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ রাখা হয়েছে। ৩১ মে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা মাঠে নামবে। স্কটল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না।     

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.