× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃষ্টির জন্য খেলা না হওয়ায় প্লে অফে হায়দরাবাদ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ মে ২০২৪, ২৩:৩৩ পিএম । আপডেটঃ ১৬ মে ২০২৪, ২৩:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

গুজরাট টাইটান্সের গত ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আসর থেকেই ছিটকে গিয়েছিল তারা। এবার আরও একটি ম্যাচে বৃষ্টির জন্য মাঠে নামতে পারেনি শুবমান গিলের দল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ থেকেই ১ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে গুজরাট।

গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃষ্টির কারণে টসও হয়নি। খেলা না হওয়ায় ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল। আর তাতে গুজরাটের কোনো লাভ না হলেও প্লে অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ। গুজরাটের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট হয়েছে হায়দরাবাদের, তৃতীয় স্থানে আছে তারা। পঞ্চম স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১৪ ম্যাচে ১৪, আর কোনো ম্যাচ নেই তাদের। ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১২ করে হলেও হায়দরাবাদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাদের হাতে ১টি করে ম্যাচই আছে।

কলকাতা ও রাজস্থান আগেই নিশ্চিত করেছে শেষ চার। চতুর্থ জায়গাটির জন্য এখন লড়াই করবে চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে চেন্নাই। আজ লক্ষ্ণৌ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হবে। আর পরের দিন বেঙ্গালুরুর মাঠে তাদের বিপক্ষে খেলবে চেন্নাই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.