× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে ভিসা পেলেন আমির

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ মে ২০২৪, ১১:১০ এএম । আপডেটঃ ০৯ মে ২০২৪, ১৩:২৭ পিএম

মোহাম্মদ আমির।

সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। প্রত্যাবর্তনটা মন্দ হয়নি। তবে মাঠের বাইরে এক সমস্যায় পড়েছিলেন তারকা এই পেসার।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। দলে আছেন আমিরও। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিমানে চড়া হয়নি তার।

তাতে সিরিজটি খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে অবশেষে সে সমস্যার সমাধান হয়েছে। দল চলে যাওয়ার দুই দিন পর আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির।

আমির পাকিস্তান দলের অন্যদের সঙ্গে গত মাসেই আয়ারল্যান্ডের ভিসা পেতে আবেদন করেন। তবে খেলোয়াড়, কোচিং স্টাফসহ দলের সবার ভিসা হলেও আমির পাননি।

এরই মধ্যে মঙ্গলবার আমিরকে দেশে রেখে আয়ারল্যান্ডে রওনা দেয় পাকিস্তান দল।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির।

তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন।

পরে আইরিশ দূতাবাসে ভিসার জন্য আবারও কাগজপত্র জমা দেন আমির।

আসন্ন সিরিজের আগে ভিসা নিয়ে ঝামেলায় পড়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও।

তবে শেষ পর্যন্ত ভিসা নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সঙ্গেই আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দিতে পেরেছেন তিনি।

এদিকে, আয়ারল্যান্ডে সংক্ষিপ্ত ট্যুর শেষে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।

২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবররা। এই দুই সিরিজ থেকেই  বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড (১৫ সদস্য) গঠনের কথা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.