× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুরুতে দুই পেসারের তিন আঘাত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ মে ২০২৪, ০৬:৪০ এএম । আপডেটঃ ০৭ মে ২০২৪, ০৬:৪১ এএম

ছবি: সংগৃহীত

দুই পেসারের তিন আঘাত: বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের জবাব দিতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়েছে জিম্ববুয়ে। স্পিন দিয়ে ওভার শুরু করলেও প্রথম ৩ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও তানজিম সাকিব।

জিম্বাবুয়ে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান তুলেছে। ক্রিজে থাকা ওপেনার মারুমানি ১১ রান করেছন। তার সঙ্গী সিকান্দার রাজা। এর মধ্যে সাইফউদ্দিন দুই উইকেট নিয়েছেন।

হৃদয়ের ফিফটি: টপ অর্ডারের লিটন দাস, নাজমুল শান্ত ও তানজিদ তামিম ব্যর্থ হন। দলের বিপদে হাল ধরে ৩৮ বলে ৫৭ রান করেন তাওহীদ হৃদয়। তিনি তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান। জাকের আলী ৪৪ রান করে আউট হন।

ইনিংস বড় হয়নি তামিমের: ফারাজ আকরামকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন সেট ওপেনার তানজিদ তামিম। তিনি ২২ বলে ২১ রান করেন। দলের রান তখন ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০।

বিলাসি স্কুপে বোল্ড লিটন, ব্যর্থ শান্তও: টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হন ওপেনার লিটন দাস। এদিন সাজঘরে ফেরার আগে ১৫ বলে ১২ রান করেন তিনি। সোজা ব্যাটে রান করতে না পেরে স্কুপ খেলতে গিয়ে বোল্ড হন। লিটনের সঙ্গেই সাজঘরে হাঁটা ধরেন নাজমুল শান্ত। সিকান্দার রাজার বলে ৬ রান করে বোল্ড হন তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.