× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ মে ২০২৪, ০৩:৪৩ এএম । আপডেটঃ ০৭ মে ২০২৪, ০৪:৫২ এএম

সংগৃহীত

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে আগের দুই ম্যাচে স্বাগতিক বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি সিকান্দার রাজারা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে ২–০ ব্যবধানে এগিয়ে আছে টিম টাইগার্স। আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

আগের দুই ম্যাচে বৃষ্টির বাগড়া থাকলেও আজ এখন পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকছে। 

দুই ম্যাচ হাতে রেখে আজই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই ব্যাকফুটে থাকা জিম্বাবুয়ের। 

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। শেখ মেহেদি ও শরিফুল ইসলামের বদলে দলে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.