× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপে সুযোগের জন্য যা করছেন সাইফুদ্দিন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৩ মে ২০২৪, ২২:২২ পিএম । আপডেটঃ ০৪ মে ২০২৪, ০৪:৪৯ এএম

ছবি: সংগৃহীত

অভিষেকের পর থেকে জাতীয় দলে নিয়মিতই ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ২০২২ সালে ইনজুরিতে পড়ে সবকিছু যেন এলোমেলো হয়ে যায় তার। সেই পিঠের ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন ১৮ মাস। তবে সেই ইনজুরি কাটিয়ে চলমান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন টাইগার এই অলরাউন্ডার। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে সাইফউদ্দিন থাকছেন তা মোটামুটি নিশ্চিত। তবে এই অলরাউন্ডার নিজে মনে করেন দলে থাকতে হলে পারফরম্যান্সের বিকল্প নেই। গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট তুলে নেন সাইফউদ্দিন। পরে দলের হয়ে সংবাদ সম্মেলনেও আসেন তিনি।

সেখানে সাইফউদ্দিন বলেন, ‘প্রথমত, আলহামদুলিল্লাহ। যেহেতু প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই। এর আগে ২০২১-২২ (আসলে ২০২২) বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। চাচ্ছিলাম যে পারফর্ম করার (করতে)।’

সাইফউদ্দিন আরও বলেন, ‘দেখুন এখানে আমরা কিছুদিন আগে বিপিএল খেলেছি। আমরা কন্ডিশনটা জানি। চট্টগ্রাম বরাবরই আমার চেনা কন্ডিশন। এখানে আমি যখন এইজ লেভেল খেলি সবসময় আমি এই উইকেটে অনুশীলন করেছি। এজন্য আমার জন্য কন্ডিশনটা বুঝতে সহজ হয়েছে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.