× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুরুতেই আরভিনকে ফেরালেন মেহেদী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ মে ২০২৪, ০৭:২৬ এএম । আপডেটঃ ০৩ মে ২০২৪, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত

প্রথম ওভারে শরিফুলের পর দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন মেহেদী হাসান। নিজের দ্বিতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার ক্রেগ আরভিনকে বোল্ড করেন তিনি। ২ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি আরভিন।

২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৩ রান। ক্রিজে ১২ রানে আছেন গাম্বি ও ১ রানে আছেন বেনেট।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে আজ থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২০ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচে। জিম্বাবুয়ের জয় বাকি ৭টিতে। এদিকে দেশের মাটিতে অনেক এগিয়ে বাংলাদেশ। ১১ ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে তারা। দুই দলের সবশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় ৩টি।

চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে নেই সৌম্য সরকার। এছাড়া ছুটি নেওয়ায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও থাকছেন না চট্টগ্রাম পর্বে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। ১৮ মাস পর দলে ফেরা সাইফউদ্দিন একাদশে সুযোগ পেয়েছেন। বাংলাদেশ একাদশ সাজিয়েছে সাইফউদ্দিনসহ তিন পেসার আর দুই স্পিনার নিয়ে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.