× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী ক্রিকেট

জ্যোতির ফিফটির পরও বড় হার বাংলাদেশের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ এএম । আপডেটঃ ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ এএম

সংগৃহীত

ছেলেদের মতো বাংলাদেশ-ভারতের নারী ক্রিকেটেও আগ্রহ বেড়েছে ভক্তদের। ঘরের মাঠে এর আগের সিরিজে ভারতের বিপক্ষে সমতা এবং আম্পায়ারিং বিতর্কে হারমানপ্রীত কাউকের বাজে আচরণই যার মূল কারণ।

তবে ওই সিরিজের শেষ হওয়া বিন্দু থেকে এবারের টি-২০ সিরিজ শুরু করতে পারল না বাংলাদেশ নারী দল। 

রোববার সিলেট স্টেডিয়ামে ঝড়ো ব্যাটিং করে দেড়শ’ ছোঁয়া রান তোলে ভারত।

জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত দিয়ে একা লড়াই করে ফিফটি তুলে নিলেও ৪৪ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক মেয়েরা।  

টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে ওপেনিং জুটি ভাঙলেও শেফালি ভার্মা-স্বস্তিকা ভাটিয়া ও হারমানপ্রীত কৌর দলকে বড় রানের পথে তুলে নেন।

১২ ওভারে ৯২ রান তোলা সফরকারী ভারত ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে পারে। 

দলটির হয়ে ওপেনার শেফালি ২২ বলে ৩১ রান করেন। তার ব্যাট থেকে তিনটি চার ও একটি ছক্কার শট আসে। স্বস্তিকা ২৯ বলে ছয়টি চারের শটে ৩৬ রান করেন।

অধিনায়ক হারমানপ্রীত ২২ বলে চারটি চারের শটে ৩০ রান করেন। এছাড়া রিচা ঘোষ ২৩ ও সাজানা ১১ রান যোগ করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.