× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৪ এপ্রিল ২০২৪, ১১:১২ এএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৪, ২২:২৮ পিএম

সংগৃহীত

বিশ্বসেরা গতিমানব ও জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে ঘোষণা দিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে তিনি বিশেষ এই দায়িত্ব পালন করবেন।

অলিম্পিকে আটবারের গোল্ড মেডেল জেতা এই অ্যাথলেটের ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল আগেই, এবার সেই ইভেন্টের সঙ্গে নিজের নামও জড়িয়ে নিলেন বোল্ট।

আইসিসির মেগা টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩৭ দিন বাকি। বর্তমানে যার আইকনিক ট্রফি বিশ্বভ্রমণ করছে।

বিশেষ দূত হওয়ার মাধ্যমে বোল্ট এবারের আসরটির প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জ্যামাইকান এই স্প্রিন্টার অংশ নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতে। গানটি গেয়েছেন সিন পল ও কিস।

আগামী সপ্তাহে আইসিসির থিম সংয়ের এই ভিডিও প্রকাশের কথা রয়েছে।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, অ্যাথলেট হিসেবে অসামান্য অর্জনের এবং সামর্থ্যের কারণে বিশ্বজুড়ে বোল্টের অনেক আবেদন রয়েছে। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বার্তা ছড়িয়ে দিতে তার মতো উপযুক্ত কেউ হতে পারে না।

বিশ্বকাপের দূত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ৩৭ বছর বয়সী তারকা অ্যাথলেট।

বোল্ট ব্যক্তিগত প্রতিক্রিয়ায় জানান, আইসিসির আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হতে পেরে আমি অনেক রোমাঞ্চিত। ক্যারিবিয়ান অঞ্চল থেকে আমি উঠে এসেছি, যেখানে ক্রিকেট জীবনের অংশ। খেলাটি আমার হৃদয়েরও বিশেষ জায়গা করে নিয়েছে এবং মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি অনেক সম্মানিত।

এই বিশ্বকাপ ও ক্রিকেটের বিশ্বায়নে আমার সর্বোচ্চ অবদান রাখায় নিজের পুরো শক্তি ব্যয় করব।

উল্লেখ্য, আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ।

ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো কোনো সংস্করণের বিশ্বকাপ ২০ দলের আয়োজন করছে আইসিসি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.