× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী ভক্তকে আলিঙ্গন, নিষিদ্ধ ইরান গোলরক্ষক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৪, ১২:২৩ পিএম । আপডেটঃ ২৩ এপ্রিল ২০২৪, ২১:২৫ পিএম

সংগৃহীত

ইরান জাতীয় দলের গোলরক্ষক হুসেইন হুসেইনিকে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করেছে ইরানিয়ান ফুটবল ফেডারেশন।

স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে এক নারী দর্শক মাঠে ঢুকে পড়লে হুসেইনি তাকে আলিঙ্গন করেন। 

যে কারণে তাকে এই সাজা দেওয়া হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, হুসেইনিকে ১টি লিগ ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাড়ে ৪ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

ঘটনা ইরান প্রো লিগের ইস্তেগলাল তেহরান ও অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচের। ওই নারী ভক্ত মাঠে ঢুকে হুসেইনির কাছে পৌছে তাকে ছোঁয়ার চেষ্টা করেন। হুসেইনি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন।

এর মধ্যে নিরাপত্তা কর্মীরা মাঠে ঢুকে গোলরক্ষক হুসেইনিকে ড্রেসিংরুমে নিয়ে যান এবং ওই দর্শককে গ্যালারিতে পার করে দেন। 

ইরানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলার দেখার অনুমতি ছিল না। দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২০১৯ সালে নারীদের স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখার অনুমতি দেওয়া হয়।

সেটাও ২৯ বছর বয়সী সাহার খোদায়ারি স্টেডিয়ামে প্রবেশ চেষ্টার দায়ে গ্রেপ্তার হওয়ার পর। ওই নারী পরে জানতে পারেন যে, স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করায় তার ছয় মাস জেলের  পাশাপাশি মৃত্যুদণ্ড হতে পারে। এরপর বোমা বিস্ফোরণে আত্মহত্যা করেন তিনি। 

বিষয় : ইরান ফুটবল

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.