× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৪, ০৬:১১ এএম । আপডেটঃ ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১২ এএম

পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের ক্যাম্পে ১৭ জন ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।

ফেরানো হয়েছে লম্বা সময় ইনজুরিতে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এছাড়া আফিফ হোসেনকে রাখা হয়েছে প্রাথমিক দলে। 

তবে আইপিএল খেলতে ভারতে থাকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে নেই।

১ মে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে দেশে ফিরে আসার কথা ফিজের। এরপর দলে যোগ দেবেন তিনি।

এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্পে নেই। 

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। এর আগে দু’বার দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এছাড়া বাঁ-হাতি অফ স্পিনার তানভীর ইসলামকে ক্যাম্পে রাখা হয়েছে।

সর্বশেষ সিরিজে ইনজুরিতে পড়া সৌম্য সরকারও আছেন। তবে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ক্যাম্প থেকে বাদ পড়েছেন। 

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে।

৫ ও ৭ মে খেলবে পরের দুই ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে ১০ ও ১২ মে শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে। ওই সিরিজের জন্য বুধবার থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল।

ক্যাম্পে না থাকলেও সাকিব-মুস্তাফিজদের মূল দলে থাকার জোর সম্ভাবনা রয়েছে।

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল: 

নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, পারভেজ ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.