× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইগারদের ফিটনেস টেস্ট শুরু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৪, ২৩:৩৯ পিএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৪, ২৩:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু হয়েছে। প্রথমবারের মতো অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ানো ছাড়াও ১৬০০ মিটার রানিং টেস্টের পাশাপাশি দিতে হচ্ছে ভিন্নধর্মী পরীক্ষা। 

শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টায় শুরু হওয়া এই কার্যকম শেষ হবে মিরপুরে জিম সেশন দিয়ে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন বিসিবির ট্রেইনার নাথান কেইলি। 

ক্রিকেটারদের এই ফিটনেস টেস্ট পর্যবেক্ষণের জন্য ট্রেইনার ছাড়াও বিসিবির অনেকেই উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটাররা ফিরেছেন। সকাল ৬টায় ক্রিকেটাররা মাঠে উপস্থিত হন, ওয়ার্মআপ করেন। সকাল ১০টা পর্যন্ত ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে থাকবেন। 

এর পর ক্রিকেটাররা চলে যাবেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে জিম সেশনে অংশ নেবেন  তারা। বিশ্বকাপ পরিকল্পনায় থাকা ৩৫ ক্রিকেটার এদিন মাঠে এসেছেন। ক্রিকেট খেলায় ফিটনেস গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ায় বিসিবি এবার ফিটনেসের ওপর আগের চেয়ে বেশি জোর দিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.