× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোয়ার্টার ফাইনালে ডি মারিয়ার পেনাল্টি মিসে বিদায় বেনফিকার

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৪, ০১:৩২ এএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৩ এএম

ছবি: সংগৃহীত

ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ডি মারিয়ার নামের পাশে ‘খলনায়ক’ শব্দই বসছে। কারণ টাইব্রেকারে শট নিয়ে মিস করেছেন তিনি। তার দলও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। 

বৃহস্পতিবার রাতের ম্যাচে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স ক্লাব মার্সেই। প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

সেখানে প্রথম শটই মিস করেন বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে পরে ম্যানইউ-পিএসজি ঘুরে ঘরে ফেরা ডি মারিয়া। ঘরের মাঠে খেলা মার্সেই শুরুর ৪ শটেই গোল করে। অন্য দিকে বেনফিকার অ্যান্তোনিও সিলভা চতুর্থ শটটি মিস করায় মার্সেই ৪-২ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট কাটে।   

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.