× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইব্রেকারের রাজা মার্টিনেজ, প্রমাণ দিলেন আবারও

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ এপ্রিল ২০২৪, ২৩:৪৫ পিএম । আপডেটঃ ১৮ এপ্রিল ২০২৪, ২৩:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

টাইব্রেকারের আসল রাজা যে এমিলিয়ানো মার্টিনেজ আবারও তা মনে করিয়ে দিলেন এই আর্জেন্টাইন। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে টাইব্রেকারে জোড়া শট ফিরিয়ে রিয়াল মাদ্রিদের আন্দ্রে লুনিন নায়ক বনে গেছিলেন।

বৃহস্পতিবার রাতে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিলির মুখোমুখি হয় উনাই এমেরির অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল তারা। দ্বিতীয় লেগে ফ্রান্স ক্লাব ২-০ গোলের লিড তুলে নিয়ে সেমিফাইনালের পথে পা বাড়ায়।

কিন্তু ৮৭ মিনিটে ম্যাট ক্যাশ গোল করে ৩-৩ গোলের সমতা করে ফেলেন। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুটি শট ফেরার কাতার বিশ্বকাপ জয়ী মার্টিনেজ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে শট ফিরিয়ে বিশ্বকাপ জিতে টাইব্রেকারের রাজা বনে যান ডিবু মার্টিনেজ। 

তিনি যে রাজাই আছেন অ্যাস্টন ভিলার হয়ে আবারও প্রমাণ করলেন। লিলির নেওয়া প্রথম শটই ফিরিয়ে দেন মার্টিনেজ। অন্য দিকে প্রথম তিন শটেই গোল করে এমেরির দল। তবে মিস করে চতুর্থটি। লিলি আবার প্রথমটি মিস করলেও পরের তিন শটে গোল করে। চার শট শেষে ম্যাচ দাঁড়ায় ৩-৩। মার্টিনেজ শেষ শটটি ফেরালে ও ডগলাস লুইস গোল করলে শেষ চারে উঠে যায় প্রিমিয়ার লিগের টেবিলে সেরা চারে থাকা দলটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.