× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোপা আমেরিকায় দেখা মিলতে পারে ইসরায়েলের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ এপ্রিল ২০২৪, ২২:৫২ পিএম । আপডেটঃ ১৩ এপ্রিল ২০২৪, ২২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার সময় রয়েছে আর ২ মাস। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনের ২১ তারিখ থেকে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর। বিশ্বের সেরা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনাকে দেখা যায় মহাদেশীয় এই আসরে। এছাড়াও বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি-নেইমারের মতো তারকাদেরও পা পড়ে এ আসরে। এবার নতুন খবর, কোপা আমেরিকায় দেখা যেতে পারে ইসরায়েলকে।

ইসরায়েল-গাজা সংঘাতের কারণে ইসরায়েলে ফুটবল ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা। তাই নিজেদের দেশে হোম ম্যাচ খেলতে পারছে না ইসরায়েলের দল। এমন সময়ে চমক জাগানিয়া এক কাজ করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন চুক্তি করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সঙ্গে। এই চুক্তির কারণে ভবিষ্যতে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকায় খেলতে পারবে ইসরায়েল।

প্যারাগুয়ের আসুনসিওনে কনমেবল কংগ্রেস চলাকালীন তার সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ এবং আইএফএ সভাপতি মোশে জুয়ারেস ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেন। কনমেবল আইএফএকে তাদের পরিবারে স্বাগত জানিয়েছে। 

এক বিবৃতিতে আইএফএ সভাপতি মোশে জুয়ারেস বলেন, ‘ইসরায়েল ফুটবলের জন্য এই মুহূর্তটি বিশেষ। ঐতিহাসিক এই মুহূর্ত ইসরায়েলের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে। কনমেবলের সভাপতি এবং (ফিফার) সহসভাপতি আলেজান্দ্রো গুইলারমো ডমিনগুয়েজের সঙ্গে আমাদের সত্যিকারের বন্ধুত্ব রয়েছে। যা ইসরায়েলি ফুটবলের জন্য (এই) বিস্ময়কর ফলের জন্ম দিয়েছে।’

ভবিষ্যতে কোপা আমেরিকা খেলবে ইসরায়েল, এমন আশা করে জুয়ারেস বলেন, ‘আমি খুব আশা করি, ইসরায়েলের জাতীয় দল কনমেবল দ্বারা আয়োজিত একটি বড় টুর্নামেন্টের অংশ হবে, এমনকি সেটি হতে পারে কোপা আমেরিকাও।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.