× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরলেন আমির

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ এপ্রিল ২০২৪, ১০:০৬ এএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৪, ১০:০৭ এএম

মোহাম্মদ আমির।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

যেখানে অবসরের প্রায় সাড়ে তিন বছর পর পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসার ছাড়াও দলে ফিরেছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া ইমাদ ওয়াসিমও।

এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার উসমান খান এবং ইরফান খান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন।

নির্বাচক ও টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ বলেন, হারিস রউফের ইঞ্জুরি ও মোহাম্মদ নওয়াজের ফর্ম বিবেচনায় ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে দলে নেওয়া হয়েছে।

আমির ও ইমাদ দুজনই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আমরা তাদের উপর আস্থা রাখছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.