× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানের নতুন প্রধান কোচ আজাহার মাহমুদ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৮ এপ্রিল ২০২৪, ২৩:৩৯ পিএম । আপডেটঃ ০৮ এপ্রিল ২০২৪, ২৩:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে আবারো বড়সড় পরিবর্তন। দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। আজহারের সঙ্গে কোচিং স্টাফে এসেছেন সাঈদ আজমল ও মোহাম্মদ ইউসুফও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তান দলের সঙ্গে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত বোলিং কোচ ছিলেন আজহার। 

এদিকে ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর দুই দফায় অধিনায়কের পদে রদবদল এসেছে। নেতৃত্ব হারিয়ে, ফের সেটা ফিরেও পেয়েছেন বাবর আজম। ঘোষণা করা হয়েছে সাত সদস্যের নির্বাচক কমিটি। 

এদিকে মোহাম্মদ ইউসুফ ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। আর সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচক ওয়াহাব রিয়াজ করবেন সিনিয়র টিম ম্যানেজারের দায়িত্ব। পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল যা শেষ হবে ২৭ এপ্রিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.