× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লিতে ব্রুকের বদলি হিসেবে উইলিয়ামসকে ডাক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৪, ০৪:০৮ এএম । আপডেটঃ ০৮ এপ্রিল ২০২৪, ০৪:০৯ এএম

দিল্লিতে ব্রুকের বদলি হিসেবে উইলিয়ামসকে ডাক

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে আর খেলতে পারবেন না ইংলিশ অলরাউন্ডার হ্যারি ব্রুক। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামসকে।

তার ভিত্তিমূল্য ছিল ৫০ লক্ষ টাকা। ভিত্তি মূল্যতেই তাকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস। বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ব্রুকের দাদী মারা যাওয়ায় তাকে তার পরিবারের কাছে ফেরত যেতে হবে। এজন্য তার পক্ষে আইপিএলের চলতি আসরে দিল্লির হয়ে খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। আজ নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

তবে দিল্লির একাদশে সুযোগ পাওয়াটা উইলিয়ামসের জন্য সহজ হবে না। দলটিতে আগে থেকেই আনরিখ নরকিয়া, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, ঝাই রিচার্ডসন ও মুকেশ কুমারের মতো বোলাররা আছেন।

দিল্লির দলে ডাক পাওয়া নিয়ে তিনি জানিয়েছেন, দিল্লি আমাকে দলে নেওয়ার পর আমি খুব উত্তেজিত এবং দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে সেই সময় এসেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.