× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওমরাহ পালনে সৌদিতে সাকিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ এএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ এএম

সাকিব আল হাসান। (সংগৃহীত)

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন।

যে কারণে ডিপিএলে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের সাকিব খেলতে পারেননি। 

একটি সূত্র জানিয়েছে, ওমরাহ পালন শেষে সাকিবের ৮ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।  

সাকিব জাতীয় দলের হয়ে টেস্টে ফেরার আগে ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন। টেস্ট শেষে আবারও ডিপিএলে যোগ দেওয়ার কথা ছিল তার। 

তবে ওমরাহ’র কারণে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলতে না পারলেও ঈদের ছুটির পর আবার ডিপিএলে দেখা যেতে পারে তাকে। ঈদের ছুটির পর ১৫ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএল।  

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.