× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী টি২০

১২৬ রানের পুঁজি নিয়ে ১০ উইকেটে হারল বাংলাদেশ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

৩১ মার্চ ২০২৪, ০৫:০৯ এএম । আপডেটঃ ৩১ মার্চ ২০২৪, ০৫:০৯ এএম

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান করে বাংলাদেশ। রেকর্ডের পরও জয় পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরের উইকেটে টাইগ্রেসরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

আগে ব্যাট করে ৪ উইকেটে ১২৬ রান তোলে নিগার সুলতানার দল। জবাবে অসি দলনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনির অবিচ্ছিন্ন জুটিতে ১৩ ওভারেই জয় তুলে নেয় সফরকারীরা। হিলি ৪২ বলে ৬৫ ও মুনি ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ২ রানের মাথায় দিলারা আক্তার ও সোবহানা মোস্তারিকে হারায়। এরপর হাল ধরেন নিগার সুলতানা ও মুর্শিদা খাতুন। তৃতীয় উইকেট জুটিতে ৫৭ বলে ৫৭ রান তুলে বিপর্যয় কাটিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান দুজন। মুর্শিদা ২৭ বলে ২০ রান করে ফিরে যান সাজঘরে। 

এরপর ফাহিমা খাতুনকে নিয়ে ৫২ বলে ৬০ রানের আরেকটি দুর্দান্ত জুটি গড়েন নিগার। বাংলাদেশ অধিনায়ক ৬৪ বলে ৭ বাউন্ডারিতে ৬৩ ও ফাহিমা ২১ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রান করেন। অসিদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সফি মলিনেক্স।

জবাবে খেলতে নেমে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেছেন অ্যালিসা হিলি। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ও বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.