× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিনের প্রথম উইকেট তুলে নিলেন সাকিব

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

৩১ মার্চ ২০২৪, ০০:৩৩ এএম । আপডেটঃ ৩১ মার্চ ২০২৪, ০০:৩৪ এএম

ছবি: সংগৃহীত

দিনের দুই অপরাজিত ব্যাটার সকালে দুর্দান্ত শুরু করেন। দেখে-শুনে খেলে ফিফটি তুলে নেন দুজনই। ৮৫ বলে ফিফটি করেন চান্দিমাল। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এই উইকেটকিপার ব্যাটারকে ৫৯ রানে সাজঘরে ফিরিয়ে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দিলেন সাকিব।

ইনিংসের ১০৬তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে রেখেছিলেন সাকিব। টার্ন করে বেরিয়ে যাওয়ার সময় চান্দিমালের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটনের গ্লাভসে। চান্দিমা ফেরায় ভেঙেছে ৮৬ রানের পঞ্চম উইকেট জুটি।

১০৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৭৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। উইকেটে আছেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস।

দিনের প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের খানিকটা সামনে ড্রপ করে।

এরপর আরও একটা ফিফটি ফিফটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দিনের পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করলো বাংলাদেশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.