× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ স্থগিত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ মার্চ ২০২৪, ০৯:১৯ এএম । আপডেটঃ ৩০ মার্চ ২০২৪, ০৯:২০ এএম

আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা বাংলাদেশের

আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা বাংলাদেশের। সেই সিরিজে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টির সঙ্গে ছিল দুটি টেস্ট ম্যাচও।

তবে দুই বোর্ডের সম্মতিতে এই সিরিজটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’ তবে সিরিজটি পরে কবে হবে, তা জানানো হয়নি।

এ বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ত সময় কাটানোর কথা ছিল। সূচিতে টেস্ট ছিল ১২টি। কিন্তু এরই মধ্যে ৪টি টেস্ট কমে গেছে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট স্থগিত হয়ে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি টেস্ট স্থগিত হলো। তাতে চলতি বছরে বাংলাদেশ এখন টেস্ট খেলবে মাত্র ৮টি।

জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ভারত সফরে গিয়ে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা।

অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, সেখানে দুই টেস্টের সঙ্গে আছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.