× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুশল মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

৩০ মার্চ ২০২৪, ০৫:২৮ এএম । আপডেটঃ ৩০ মার্চ ২০২৪, ০৫:৪৬ এএম

সাকিব আল হাসান

স্লিপ অঞ্চলে দুটি ক্যাচ পড়ার পর তৃতীয়বারে গিয়ে সাফল্য পেল বাংলাদেশ। 

সেঞ্চুরির আশা জাগিয়ে নব্বই ছুঁয়ে ড্রেসিং রুমে ফিরলেন কুসাল মেন্ডিস।

সাকিব আল হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি সামনের পায়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন কুসাল। টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে কুসালের ব্যাটের কাঁধের অংশে লাগে বল। ডান দিকে ঝাঁপিয়ে প্রথম স্লিপে দারুণ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।

১১ চার ও ১ ছক্কায় ১৫০ বলে ৯১ রান করেছেন কুসাল। পাঁচ নম্বরে নেমেছেন দিনেশ চান্দিমাল।

কুসালের বিদায়ের আগে প্রথম দুই উইকেটের মতো তৃতীয়টিতেও হয়েছে পঞ্চাশ ছোঁয়া জুটি। 

তৃতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়তে ৯১ বল খেলেছেন কুসাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। কুসালের বিদায়ে ভেঙেছে ৫৩ রানের জুটি।

৭২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৬৪ রান। ৪৫ বলে ২১ রানে অপরাজিত ম্যাথিউস।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.