× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আকাশ আম্বানির সামনে হার্ডিকের ওপর চটলেন রোহিত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ মার্চ ২০২৪, ১১:৪৬ এএম । আপডেটঃ ২৮ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম

মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ও হার্ডিক পান্ডিয়া।

মুম্বাই ইন্ডিয়ান্সের সুখের সংসারে যেচে আগুন লাগিয়েছে ম্যানেজমেন্ট।

জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক এবং আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মার থেকে নেতৃত্বের ক্যাপ কেড়ে নিয়ে তা হার্ডিক পান্ডিয়ার মাথায় পরিয়েছে মালিকপক্ষ ও কোচ মিলে।

বিষয়টি ভালোভাবে নিতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তরা। অধিনায়ক হিসেবে মেনে নিতে পারেননি হার্ডিককে। ফলাফল দিয়ে ভক্তদের মন জয় করতে হতো নতুন অধিনায়ক পান্ডিয়ার।

কিন্তু প্রথম দুই ম্যাচেই হেরেছে তার দল। এতে করে ভক্তরা তার ওপর আরও ক্ষিপ্ত। 

এর মধ্যে দেখা গেল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানির সামনে হার্ডিক পান্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়ছেন রোহিত শর্মা। হার্ডিকও কিছু একটা বলছেন। কিন্তু নির্বিকার মালিক আকাশ আম্বানি। শুধু শুনেই গেছেন দু’জনের কথা। 

ঘটনা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের পরে। মুম্বাইয়ের বিপক্ষে সানরাইজার্স বুধবার আইপিএলের সর্বোচ্চ ২৭৭ রান তোলে। জবাবে ২৪৬ রান তোলে মুম্বাই। বড় রান তাড়া করতে নামলেও ম্যাচে প্রথম ১০ ওভার শেষে পিছিয়ে ছিল না মুম্বাই। কিন্তু শেষে রান তুলতে পারেনি। 

মুম্বাইয়ের স্লগের ব্যাটিং প্রত্যাশা মিটিয়ে রান করতে পারেনি। বিশেষ করে পান্ডিয়া। তিনি ২০ বলে মাত্র ২৪ রান করেন। বোলিংয়েও পান্ডিয়ার কৌশল পছন্দ হয়নি অনেকের। সমালোচনাও করেছেন ইউসুফ পাঠান ও ইরফান পাঠান। 

নতুন বলে তিনি বল হাতে নিয়েছেন দুই ম্যাচেই। দিতে পারেননি ব্রেক থ্রু। ওদিকে ১১তম ওভার শেষে হায়দরাবাদ ১৬১ রান করে ফেললেও দলের সেরা বোলার বুমরাহকে মাত্র ১ ওভার বোলিং করেন হার্ডিক। এসব নিয়েই মালিক আকাশ আম্বানির সামনে রোহিত-হার্ডিক কথা কাটাকাটি বলে মনে করছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।  

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.