× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবসরের পথে মেসি, জানালেন পরবর্তী জীবনের কথা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ মার্চ ২০২৪, ০৯:৪১ এএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম

লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবলের অসাধারণ দক্ষতা এবং রেকর্ড-ব্রেকিং কৃতিত্বের অধিকারী, ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তার ক্যবিনেটে শিরোপা রয়েছে অসংখ্য। একের পর এক জিতেছেন ক্লাব পর্যায়ের শিরোপা। একটা বিশ্বকাপেরই আক্ষেপ ছিল লিওনেল মেসির। কাতার বিশ্বকাপে পরম আরাধ্য সেই বিশ্বকাপ জিতেছেন মেসি। এর আগে অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ২০২১ সালে কোপা আমেরিকা জয় করেছিল আর্জেন্টিনা।

বিশ্বজয়ের পর মেসি জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে সেটা ঠিক কত দিন এমন কিছু স্পষ্ট করেননি।

তিনি জানিয়েছিলেন, যতদিন উপভোগ করবেন, খেলাটা চালিয়ে যেতে চান। মেসি বলেছিলেন, আমি (বর্তমান) মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। 

কয়েক মাস আগে আরেকটি সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘আমি সত্যি বলছি, এখনও অবসর নিয়ে ভাবছি না। আমি খেলতে পছন্দ করি, বলের সঙ্গে, মাঠে থাকা, প্রতিদ্বন্দ্বিতা বা অনুশীলন করা; এসব উপভোগ করি। আমি জানি না আর কতদিন খেলবো কিন্তু চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়, খেলাটাকে লম্বা করার।’

আবারও অবসর প্রসঙ্গে কথা বলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামার আগে বিগ টাইম পডকাস্টে প্রচারিত হয় মেসির একটি সাক্ষাৎকার।

সেখানে অবসর প্রশ্নে বিস্মিত হয়ে মেসি বলেন, ‘যখন আমার মনে হবে বিদায় নেওয়ার সময় হয়েছে, বয়সের কথা চিন্তা না করে আমি সেটাই গ্রহণ করবো। যদি আমি ভাল বোধ করি তবে এই প্রতিযোগিতা চালিয়ে যাবো। কারণ, এটাই আমি পছন্দ করি এবং আমি জানি কীভাবে করতে হবে।’

মেসি নিজেও জানেন যে তিনি এখন ক্যারিয়ারের শেষ ধাপে অবস্থান করছেন। কিন্তু এখনই থামতে চাচ্ছেন না আর্জেন্টাইন এই সুপারস্টার।

মেসি জানালেন, ‘যে মুহূর্তে আমি অনুভব করবো যে আমি আর পারফরম্যান্স করতে পারছি না, আমি আর আমার সহকর্মীদের সাহায্য করতে পারছি না। আমি নিজেই আমার সমালোচক, আমি জানি কখন আমি ভাল, কখন আমি খারাপ, কখন আমি ভাল খেলি এবং কখন আমি খারাপ খেলি।’

অভিজ্ঞ ফুটবলার অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন খেলা ছাড়ার পর তারা হয়তো কোচ বা নেতা হবেন। অবসরের পর মেসি কী করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি এটি নিয়ে এখনও চিন্তা করিনি। পরবর্তী জীবনের কথা না ভেবে প্রতিদিনের মুহূর্তগুলি উপভোগ করার চেষ্টা করি। আমি আশা করি আরও কিছু সময় খেলা চালিয়ে যাব, যা আমি পছন্দ করি। যখন সময় আসবে তখন আমি অবশ্যই পথ খুঁজে নেব।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.