× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাথুরুসিংহে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ মার্চ ২০২৪, ০৫:৫১ এএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৪, ০৫:৫২ এএম

ছবি: হাথুরুসিংহ

বাংলাদেশের মাটিতে পূর্ণ তিন ফরম্যাটের সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের সামনে আর মাত্র একটি টেস্ট বাকি। আগামী ৩০ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। 

তবে চট্টগ্রামের সেই টেস্ট রেখে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অর্থাৎ শেষ ম্যাচে এই লঙ্কান কোচ দলের সঙ্গে থাকছেন না।

আজ (বুধবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কি কারণে তিনি দলের সঙ্গে থাকছেন সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছে বিসিবি।

বিসিবি বলছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন, দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে ওই সময় সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।’

এদিকে, হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও, তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.