× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবসর ভাঙ্গার পরপরই পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ইমাদ-আমির

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ মার্চ ২০২৪, ০৪:৩৮ এএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৪, ০৪:৩৮ এএম

ছবি: সংগৃহীত

অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণার পরপরই পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২৯ জন ক্রিকেটারকে নিয়ে সম্প্রতি দেশটির সেনাবাহিনীর ক্যাম্প কাকুলে অনুশীলন পর্ব শুরু করেছে পাকিস্তান।

অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া আমির ও ইমাদকে। এ ছাড়া রাখা হয়েছে ইনজুরি থেকে সুস্থ হওয়া পেসার হারিস রউফ এবং পাকিস্তানি বংশোদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার উসমান খানকেও।

আরব আমিরাতের হয়ে এখনও খেলেননি উসমান। কারণ আইসিসির নিয়মনুসারে তিন বছর আরব আমিরাতে অবস্থান করলেই জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। নিজ দেশ পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন সদ্যই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসে বিদেশী কোটায় হয়ে খেলা উসমান। পিএসএলে ৭ ইনিংসে দুই সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান করেন তিনি।  

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের পরিকল্পনায় উসমানকে রেখেছে পাকিস্তান। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে সুযোগ পেতে পারেন দুটি প্রথম শ্রেনি, ১টি লিস্ট ‘এ’ এবং ৩৬টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উসমান। ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি।

 ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন বাবর-রিজওয়ানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি। এর আগে ২০১৬ সালে মিসবাহ উল হক অধিনায়ক থাকাকালীন একবার কাকুলে সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেবার ইংল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে ২-২ এ টেস্ট সিরিজ ড্র করেছিল দলটি।
 
অনুশীলন ক্যাম্পে ডাকা পাওয়া ২৯ ক্রিকেটার:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.