× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৪ মার্চ ২০২৪, ২২:৩৪ পিএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৪, ২২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। আগামী জুনে যুক্তরাষ্ট-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভাঙার এই সিদ্ধান্ত নেন আমির।

এর আগে, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। অবসরের কারণ হিসেবে তখন উল্লেখ করেছিলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার মতবিরোধ। 

আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আমির বলেছেন, ‘আমি এখনো পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদের মাঝে-মধ্যে এমন জায়গায় নিয়ে যায়, যখন আমাদের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হয়। আমার এবং পিসিবির মধ্যে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে যেখানে তারা আমাকে অনুভব করিয়েছে যে দলে আমার প্রয়োজন এবং আমি পাকিস্তানের হয়ে খেলতে পারি। পরিবার এবং শুভাকাঙ্খীদের সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত জানাচ্ছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি খেলতে পারব।’

আমির আরও বলেন, ‘ব্যক্তিগত হিসাবের ঊর্ধ্বে আমি আমার দেশের জন্য এটি (অবসর ভাঙা) করতে চাই। (পাকিস্তানের) সবুজ জার্সি পরা এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল এবং থাকবে।’

আমিরের ফেরা নিয়ে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিও। তিনি বলেন, ‘আমিরের ভবিষ্যৎ নির্ধারণ করবে নতুন নির্বাচিত নির্বাচক কমিটি।’

এর আগে, গতকাল শনিবার অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও। তিনিও ফিরেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.